প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে মানুষ যখন নাকাল হয়েছে, বাংলাদেশের পল্লী বিদ্যুৎ তখন জনগণের সঙ্গে তামাশা করেছে। এখন গরম কমার পরও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ৩ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায়নি। ইন্টারনেটের যুগে মোবাইল যখন মানুষের প্রধান মাধ্যম, তখন সেই মোবাইল ফোনে ফুল চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ গ্রামে পাওয়া যাচ্ছে না। গ্রামাঞ্চলে লোডশেডিং নয়, শেয়ারিং চলছে।
বিদ্যুতের এই বেহাল অবস্থা থেকে আমরা কবে পরিত্রাণ পাব? হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ কোথায় যায়? ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে গড়ে তিন ঘণ্টা বিদ্যুতের সরবরাহই যদি সরকারের মূল পরিকল্পনা হয়ে থাকে, তাহলে তা হবে জনগণের সঙ্গে মশকরার শামিল। দয়া করে গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন, আমাদের স্বস্তি দিন। এই অবস্থায় ডিজিটাল বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।
মো. আজিনুর রহমান
নীলফামারী।