চিকিৎসাসেবা নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। স্বাভাবিকভাবেই সবচেয়ে অবহেলিত হচ্ছে গ্রামের সহজ-সরল মানুষগুলো। সেখানে চিকিৎসার নামে চলে নিষ্ঠুর ব্যবসা। গ্রামের চতুর ফার্মেসি মালিকেরা রোগ আরোগ্যের নামে গাদা গাদা ওষুধ দিয়ে থাকে, তা–ও আবার নিম্নমানের ওষুধ। এসব ওষুধে অনেক সময় হিতে বিপরীত হয়। এমন ওষুধ আছে যেগুলোর ক্রিয়াও নেই, প্রতিক্রিয়াও নেই! অথচ এই সাধারণ মানুষ না জেনেই এসব খাচ্ছে। এমন কথা প্রচলিত আছে যে সর্দির জন্য ওষুধ নিতে এলেও রোগীকে ইনজেকশন দেওয়া হয়। সরকারি তদারকি না থাকায় ভেজাল ওষুধ অহরহ বিক্রি হচ্ছে। আর প্রশিক্ষণ বা যোগ্যতা ছাড়াই ফার্মেসির ওষুধ বিক্রেতারা চিকিৎসক সেজে বসে থাকেন। সরকারের এসব তদারকি করা দরকার।
দরিদ্র জনগোষ্ঠী যেন সহজে ও স্বল্পমূল্যে সেবা পেতে পারে, স্বাস্থ্য খাতে সে ব্যবস্থা করতে হবে। আর নকল ওষুধের বিস্তার ঠেকাতে হবে।
মোহাম্মদ শরীফ, কুমিল্লা।