প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সবার জ্বর, ১০-১২ দিন হয়ে যাচ্ছে, তবু ভালো হচ্ছে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করানো হচ্ছে। পরিচিত অনেকের সঙ্গে কথা বলে জানতে পারলাম, অনেক পরিবারেরই একই অবস্থা। অবশ্য সবার যে চিকুনগুনিয়া, তা কিন্তু নয়। তবে জ্বর নামক ভাইরাসে সবাই বেকায়দায় পড়েছেন। চিকুনগুনিয়া হলে সাধারণত ১০০ ডিগ্রির ওপরে জ্বর থাকবে, থাকবে প্রচণ্ড শরীর ব্যথা।
বলা হলো, এটা জীবনঘাতী নয়। কিন্তু কুমিল্লার লাকসামের সাংবাদিক সামছুল করিমের চিকুনগুনিয়া মারাত্মক আকার ধারণ করলে তা মস্তিষ্কে প্রভাব ফেলে। ফলে তাঁর মৃত্যু হয়। মশা মারতে এখন কামান দাগাতেই হবে বলে মনে হচ্ছে। পরিস্থিতি যে পর্যায়ে চলে যাচ্ছে, তাতে আমাদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু সরকার এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। সময় থাকতেই ব্যবস্থা নিতে হবে।
সোলায়মান মোহাম্মদ, গাজীপুর।