চট্টগ্রাম-চাঁদপুর রেলপথ আছে, কিন্তু দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা এ রেলপথে চলাচল করতে পারছে না। চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত অতি সহজ, দ্রুত ও সাশ্রয়ী। একটি বিরতিহীন ট্রেন চট্টগ্রাম থেকে মাত্র তিন ঘণ্টায় চাঁদপুর যেতে পারে। ফলে একটি ট্রেন সহজেই দিনে তিনটি ট্রিপ দিতে পারে। ২০১২ সালের শুরুতে সাবেক রেলমন্ত্রীর নির্দেশে ‘চট্টগ্রাম-চঁাদপুর-চট্টগ্রাম বিরতিহীন ট্রেন সার্ভিস’ ও স্বল্প দৈর্ঘে্যর (তিন–চার কিলোমিটার) ‘লাকসাম বাইপাস’ নির্মাণ প্রকল্প রেলপথ মন্ত্রণালয়ের নথিভুক্ত হলেও বাস্তবায়নের উদ্যোগ নেই।
চট্টগ্রাম-চাঁদপুর লাইনটি লাভজনক হওয়া সত্ত্বেও গত ৩০ বছরে এ লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি। অবহেলিত দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা সর্বোচ্চ ভাড়ায় একটিমাত্র ট্রেনে চলাচল করার সুযোগ চেয়েছে, তা থেকেও তারা বঞ্চিত কেন?
প্রতিবছরই ঈদ উপলক্ষে চট্টগ্রাম–চাঁদপুর বিশেষ ট্রেন চালু করা হয়। দক্ষিণাঞ্চলের জনগণের দাবি, একটি বিশেষ ট্রেন সকালে বা রাতে চট্টগ্রাম থেকে চালু করা হোক। কিন্তু ট্রেনগুলো চট্টগ্রাম থেকে ছাড়া হয় দুপুর ও বিকেলে। ফলে চাঁদপুর থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য রুটের লঞ্চ তারা ধরতে পারে না। তাদের এক দিন অপেক্ষা করতে হয়, কিংবা ঢাকা হয়ে দক্ষিণাঞ্চলের কোনো লঞ্চ ধরতে হয়। এ সমস্যা সমাধানে রেল প্রশাসনের উদ্যোগ আশা করছি।
এম এ শাহেনশাহ
সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।