চলন্ত সিঁড়ি চলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাসের বেশি সময় ধরে রাজধানীর বিমানবন্দর মোড়ে ফুটওভারব্রিজের চলন্ত সিঁড়ি বন্ধ আছে। সিঁড়ির মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে চলাচলরত পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। মানুষকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়কের মাঝখান দিয়ে দৌড়ে রাস্তা পার হতে হচ্ছে। এভাবে রাস্তা পারাপারের কারণে যানজট বাড়ছে। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। যানবাহন সামাল দিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এ নিয়ে পথচারী থেকে কর্তব্যরত পুলিশ—সবার মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সেতুটি ২০১৬ সালের আগস্টে চলাচলের জন্য খুলে দেওয়া হলেও কিছুদিন পরই এর দুই প্রান্তের চলন্ত সিঁড়িগুলো বন্ধ হয়ে যায়। চলন্ত সিঁড়িটি সকাল সাতটা থেকে বেলা একটা এবং বেলা তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকার কথা। এটি না চলায় যাত্রীরা ‘যত্রতত্র পারাপার আইনত দণ্ডনীয়’ লেখা ব্যানার দেখেও সড়কে গাড়ি থামিয়ে বা দৌড়ে রাস্তা পারাপার হচ্ছে। মাঝেমধ্যে অনেকেই চলন্ত গাড়ির মুখোমুখি হচ্ছে। কারও গায়ে চলমান গাড়ির ধাক্কাও লাগে।

এ ছাড়া অনেক বৃদ্ধ, শিশু ও নারীকে ভিড় ঠেলে একটি সিঁড়ি ব্যবহার ও নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

মোহাম্মদ অংকন, ঢাকা।