চাকরি পরীক্ষার ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বেকারমাত্রই জানে, চাকরি নামক সোনার হরিণ ধরার জন্য কত কষ্ট করতে হয়। তার ওপর যদি নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত ফি ধার্য করা হয়, তাহলে তা মড়ার উপর খাঁড়ার ঘা মনে হয়। সম্প্রতি কয়েকটি চাকরির পরীক্ষার ফি ছিল এ রকম: বিসিএস ৭০০ টাকা, নন–ক্যাডার রাজস্ব কর্মকর্তা ৫০০ টাকা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ৫০০ টাকা, কর্মসংস্থান ব্যাংকের সহকারী কর্মকর্তা ৪০০ টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র কর্মকর্তা পদে ৩৫০ টাকা, সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফি ৩৫০ টাকা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব পদে ২২৩ টাকা। অবাক করার বিষয় হচ্ছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জুনিয়র সহকারী পরিচালক পদের জন্য ফি নির্ধারণ করেছে ১৫০০ টাকা।
প্রশ্ন হলো, একজন বেকারের মাসিক আয় কত? তারপর আবার যদি প্রায় সব পরীক্ষা ঢাকায় হয়, তাহলে একজন পরীক্ষার্থীর ঢাকায় যাওয়া-আসা বাবদ ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়। অমানবিক। সরকার কি বিষয়টি ভেবে দেখবে?
জি এ ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।