চাকরি পরীক্ষার ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাভারতে ‘দুর্যোধন’ বলেছিলেন, ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। আমরা নাগরিকেরা যুদ্ধ করতে পারব না। আমরা বড়জোর সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদের চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার কিঞ্চিৎ প্রয়োগ ঘটাতে পারি।

কিছুদিন আগে ৩৮তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে পিএসসি। দেশের এই সর্বোচ্চ পরীক্ষার মাধ্যমেই মেধাবীরা দেশ সেবার সুযোগ পেয়ে থাকেন। কিন্তু বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে ৭০০ টাকা ফি নেওয়া কতটা যৌক্তিক!

এ ছাড়া যেখানে লাখ লাখ আবেদনকারীর মধ্য থেকে ১০–১২ হাজার প্রার্থী লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবেন, সেখানে বাকিদের কাছে থেকে কেন লিখিত পরীক্ষার ফি নেওয়া হচ্ছে। যোগ্যতা সাপেক্ষে সরকারি চাকরি পরীক্ষায় অংশ নেওয়া নাগরিকের অধিকার। তার জন্য ফি লাগবে কেন? 

মো. শহিদ আলম

বগুড়া।