চাকরি পেয়েও বেকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৬ হাজার রেজিস্টার্ড প্যানেল শিক্ষক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েও নিয়োগ পাননি। আমাদের সবাই শিক্ষিত বেকার এবং অনেকের সরকারি চাকরির বয়স শেষ। চূড়ান্ত ফলাফলে নির্বাচিত হওয়ার পর মনে হয়েছিল আকাশের চাঁদ হাতে পেলাম, কিন্তু নিয়োগ না পাওয়ায় চোখে অন্ধকার দেখছি।
পড়াশোনা শেষ করে যেখানে অসহায় দরিদ্র বাবাকে সাহায্য করার কথা, সেখানে নিত্যপ্রয়োজনীয় চাহিদার জন্য বাবার কাছে হাত পাততে যে কতটা কষ্ট হয়, তা কখনো লিখে বোঝানো যাবে না।
এটা কেমন ব্যবস্থা, তা আমাদের বোধগম্য নয়। কেনই-বা পরীক্ষা নেওয়া হলো, আর কেনই-বা আমাদের বসিয়ে রাখা হচ্ছে। ফলে আমরা না রইলাম বেকার, না পেলাম চাকরি। দ্রুত নিয়োগের ব্যবস্থা করে আমাদের হতাশা, দুঃখ, ও কষ্টজর্জরিত জীবন থেকে মুক্তি দেওয়া হোক।
ইসরাত জাহান
বগুড়া।