চাকরিতে প্রবেশের বয়স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপনি নবম জাতীয় সংসদের স্পিকার থাকাকালে ৩১ জানুয়ারি ২০১২ জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময় জাতীয় সংসদে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে, সাংসদেরাও তাতে সায় দিয়েছেন।
বিরোধীদলীয় নেত্রী ২০১৫-১৬ বাজেট অধিবেশনে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নবম সংসদ থেকে শুরু করে দশম সংসদের সর্বশেষ অধিবেশন পর্যন্ত ধারাবাহিকভাবে সংসদ সদস্যরা এ বিষয়ে প্রস্তাব দিয়ে আসছেন, দিচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২ সেপ্টেম্বর ২০১২ তারিখে অনুষ্ঠিত ২১তম বৈঠকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সুপারিশ করা হয়েছিল।
বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ওয়েবসাইটে চাকরিতে প্রবেশের মেয়াদ দুই বছর বৃদ্ধি করা হয়েছে বলে খবরও প্রকাশিত হয়। বর্তমান সরকারের আমলে ৮ জুন ২০১৪ সালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ছিল। এই প্রস্তাবের পক্ষে বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা সমর্থন দিয়েছিলেন। ওই প্রস্তাবে বলা হয়েছিল আইন, বিচার ও সংসদ–বিষয়ক মন্ত্রণালয়ের ২০১১ সালের ২৬ ডিসেম্বর তারিখে ২০১১ অধ্যাদেশ মোতাবেক সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা ৩০ বছর রয়েছে।
কথা হচ্ছে, নানা কারণে অনেকে সময়মতো পড়াশোনা শেষ করতে পারেন না। সে জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো দরকার।
রীতু আমান, ঢাকা।