চাকরিতে বয়সসীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লক্ষাধিক লোকবল প্রয়োজন। কিছু সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কারণে এসব শূন্য আসনে লোকবল নিয়োগ দেওয়া যাচ্ছে না। তার মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা অন্যতম। এখানে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন আছে।
দেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭ বছর, আয়ু বেড়ে ৫০ হলে তা ৩০ বছর করা
হয়। বর্তমানে মানুষের গড় আয়ু বেড়ে ৭১ হওয়ার পরও চাকরিতে প্রবেশের বয়স কোনোভাবেই ৩০ বছর থাকতে পারে না। এ বয়সসীমা অন্তত ৩৫ হওয়া উচিত।
বিদ্যমান শিক্ষাব্যবস্থায় ছয় বছর বয়সে শিক্ষাজীবনের শুরু হয়। স্নাতক শেষ করতে করতে প্রায় ২৩ থেকে ২৭ বছর লেগে যায়। এ ছাড়া নন-পিএসসির ক্ষেত্রে চাকরিতে আবেদন শুরুর বয়স রাখা হয়েছে ১৮ বছর, যা একটি অকার্যকর আইন। ক্যাডারের ক্ষেত্রে ২১ বছর বয়সে আবেদনের আইনটিও গ্রহণযোগ্যতা হারিয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের আইনটি সংশোধন করে বর্তমানে স্নাতক শেষে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করা যায়। স্বাভাবিকভাবেই দেশের শিক্ষিত বেকার তরুণদের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য।
যেহেতু গড় আয়ু ও কর্মক্ষমতা বাড়ায় সরকারি চাকরিতে অবসরের সময়সীমা বাড়ানো হয়েছে। সেই একই কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা ‘যৌক্তিক ও ন্যায়সংগত’ বলে আমি মনে করি।
মলয় ভৌমিক
ঢাকা।