চাকরিপ্রাপ্ত বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৬ হাজার রেজিস্টার প্যানেল শিক্ষক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েও এখনো নিয়োগ পাননি। তাঁদের অনেকেরই সরকারি চাকরির বয়স শেষ। ফলে তাঁরা একরকম দোলাচলের মধ্যে দিনাতিপাত করছেন।
সরকারি চাকরি পাওয়া যে কী ঝক্কির ব্যাপার, তা আশা করি আর নতুন করে বলার দরকার নেই। অথচ এই প্যানেল শিক্ষকেরা এত কষ্ট করে চাকরি জোগাড় করেও জীবনটাকে একটু স্থিতিশীল করতে পারলেন না। নির্বাচিত হয়ে নিয়োগ না পাওয়ায় সমাজের চোখেও তাঁরা হেয়প্রতিপন্ন হচ্ছেন। আর পরিবারকেও বা তাঁরা কী জবাব দেবেন।
যাকে সাপ কামড় দেয়নি, সে তো আর সাপের কামড়ের জ্বালা বোঝে না। ফলে আমাদের বেদনা অন্য কেউ বুঝবে, সে আশাও করি না। আমরা স্রেফ আমাদের প্রাপ্য অধিকার চাই, তার বেশি কিছু না।
অনামিকা রায়, বগুড়া।