চাকরির আবেদন ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অনুষ্ঠানে একজন বেকার চাকরিপ্রার্থী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের কাছে ব্যাংকের চাকরি পরীক্ষায় আবেদন ফির বিষয়ে অভিযোগ করেছিলেন। সাধারণ পরিবার থেকে উঠে আসা গভর্নর ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। ফলে তিনি ব্যাংকে চাকরির আবেদন ফি বাতিল করেছিলেন।

কিন্তু একটি খাতে আবেদন বাতিল করলেই শেষ হবে না, সব চাকরির আবেদন ফি প্রদান থেকে বেকার যুবশক্তিকে নিস্তার দিতে হবে।

সম্প্রতি তিতাস গ্যাসফিল্ডে সহকারী ব্যবস্থাপক পদে ৭০০ টাকা আবেদন ফি চাওয়া হয়েছে। তার সঙ্গে ঢাকায় যাওয়া-আসাসহ নানা খরচ আছে। অর্থাৎ, এই পরীক্ষা বাবদ দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যাবে। ফলে অনেক শিক্ষার্থীই সব চাকরিতে আবেদন করতে পারেন না।

এতে তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যায় অথবা সে প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। ব্যাপারটা খুব কষ্টকর।

তাই আমার অনুরোধ, সবাই যেন ব্যাংক খাতকে অনুসরণ করে।

বালাক রাসেল

গাইবান্ধা।