প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বর্তমানে বেকার সংখ্যা কোনো কোনো হিসাবে প্রায় ৪৪ লাখ। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর যুবকই বেশি। সেশন জটসহ অন্যান্য কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে ছাত্রছাত্রীর বয়স প্রায় ২৭ বছর হয়ে যায়। দেশে চাকরিতে প্রবেশের বয়স ৩০ হওয়ায় সীমিতসংখ্যক চাকরি না পেয়ে অধিকাংশ শিক্ষিত যুবক বেকার হয়ে সমাজে মর্যাদা পায় না। অনেকে বিপথে পা বাড়ায়। এ দেশের মানুষের গড় আয়ু বর্তমানে প্রায় ৭২ বছর। তা সত্ত্বেও পৃথিবীর উন্নত ও স্বল্পোন্নত দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর হলেও বাংলাদেশে তা ৩০ বছর। গড় আয়ুর দিক বিবেচনা নিলে চাকরিতে প্রবেশকাল ৪০ বছর করা হলে অসুবিধা হওয়ার কথা নয়। এতে সরকার অনেক পরিণত মানুষকে চাকরিতে পাবে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোয় সরকারের আর্থিক ক্ষতি নেই। তাই এটি বাস্তবায়ন করতে সমস্যা কী?
মো. শাহজাহান খন্দকার, কুমিল্লা।