চাকসু নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু)। প্রতিষ্ঠার পর মোট ছয়বার চাকসু নির্বাচন হয়। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। অথচ শিক্ষক সমিতিসহ অন্য সব নির্বাচন প্রতিবছর যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে, হয় না শুধু শিক্ষার্থীদের অধিকার আদায়ের ছাত্র সংসদ নির্বাচন।

অথচ প্রতিবছর প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিতভাবে ইউনিয়ন বাবদ ফি আদায় করা হচ্ছে। এর মাধ্যমে গত ২১ বছর শিক্ষার্থীদের কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করা হয়েছে।

আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই, চাকসু নির্বাচন দেওয়া হোক। আগামী দিনে দেশ যাতে নেতৃত্ব সংকটে না পড়ে, তার জন্যই এটা করা উচিত। 

নাদিয়া বিনতে কবির

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।