চিকনগুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকায় চিকনগুনিয়া নামের ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। ক্রমেই এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকনগুনিয়া মশাবাহিত একটি রোগ। ডেঙ্গু রোগের ভাইরাস যে এডিস মশা বহন করে, সেই মশাই চিকনগুনিয়া ভাইরাসের বাহক। এই রোগের নির্দিষ্ট প্রতিকার নেই। লক্ষণ দেখে চিকিৎসা ঠিক করা হয়। বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টির পানি অনেকের বাসাবাড়ির ছাদে বা বারান্দার টবে জমে থাকে। আর এসব স্থানে এডিস মশা ডিম পাড়ে।
চিকনগুনিয়ায় আক্রান্ত হলে প্রথম দিন থেকেই রোগীর তাপমাত্রা অনেক বেড়ে যায়। কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর প্রায়ই তা ১০৪/১০৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উঠে যায়। একই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা, শরীরব্যথা এবং বিশেষ করে হাড়ের সংযোগে ব্যথা হয়। জ্বর চলে যাওয়ার পর শরীরে লাল র্যাশ ওঠে। জ্বর ভালো হলেও রোগটি অনেক দিন ধরে রোগীকে ভোগায়। নারীরা তুলনামূলকভাবে এই রোগে বেশি আক্রান্ত হন।
যেহেতু মশার কারণে রোগটি ছড়িয়ে থাকে, তাই মূল সতর্কতা হিসেবে মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। যেমন ঘরের বারান্দা, আঙিনা বা ছাদ পরিষ্কার রাখতে হবে, যাতে পানি পাঁচ দিনের বেশি জমে না থাকে। সিটি করপোরেশনকে মশার ওষুধ ছিটাতে হবে, একই সঙ্গে তার কাজ হবে মানুষকে সচেতন করা।
মোহাম্মদ অংকন
ঢাকা।