বর্ণনা করতে লজ্জাবোধ করছি, আমাদের চিকিৎসাব্যবস্থার ভেতরের অবস্থা খুবই নাজুক। কিছুদিন আগে এক ছোট ভাইকে ভারতের সিএমসি হাসপাতালে পাঠিয়েছিলাম। দুশ্চিন্তায় অস্থির ছিলাম, কারণ তারা বিদেশি কোনো ভাষায় দক্ষ ছিল না। দুদিন পর ফোন এল, জানতে পারলাম, তাদের খুব একটা অসুবিধা হয়নি। সেখানে অনেক বাংলাদেশি ছিল, যাদের মধ্যে আমাদের পরিচিত মানুষেরাও ছিল।
কারও কারও মতে, চিকিৎসাক্ষেত্রে ভারত এখন অনেক দূর এগিয়ে, ফলে সবাই একবাক্যে খুব সন্তুষ্টি নিয়ে দেশে ফিরতে পারে। কেননা, ডাক্তারের ওপর আস্থা, দক্ষ পরীক্ষা-নিরীক্ষা, সভ্য আচরণ, বিশেষ করে ডাক্তারের মানবীয় গুণাবলি দেখে রোগী আশ্বস্ত হন। অর্থাৎ আমাদের দেশের চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থায় এ বস্তুটির অভাব আছে বলেই বাংলাদেশের
মানুষেরা পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে যায়। এটা অনুধাবন করে যদি আমরা নিজেদের শুধরে নিতাম!
মোহাম্মদ ওয়াসিম উদ্দিন
চট্টগ্রাম।