চিঠিপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা আনন্দ দেয়, মন প্রফুল্ল করে। বাংলাদেশের ক্রিকেট দল আমাদের অনেক আনন্দ দিচ্ছে, তারা আমাদের খেলা দেখার উৎসাহ বাড়িয়েছে। ক্রিকেট এখন এ দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা।
কিন্তু এ দেশে ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয়, এখনো এর যথেষ্ট জনপ্রিয়তা আছে। তবে তা ক্রিকেটের মতো নয়। ফুটবল খেলায় বাংলাদেশের কর্তৃপক্ষের তেমন নজর নেই, যতটা ক্রিকেটের প্রতি আছে বলে মনে হচ্ছে। ফুটবলের দিকে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া খুব দরকার। বেশি বেশি খেলার আসর হলে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে। তাহলে আগামী দিনে ফুটবলের জনপ্রিয়তাও ক্রিকেটের মতো হবে। আশা করি, ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টিতে নজর দেবে।
মো. আজিনুর রহমান
নীলফামারী।