চিঠিপত্র বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অনেক জাতীয় পত্রপত্রিকায় আজকাল চিঠিপত্র বা পাঠকের অভিমত-মতামত বিভাগটি দিন দিন সম্ভবত জায়গার অভাবে ছোট হয়ে আসছে। সব সমস্যা বা তথ্য সংগ্রহ করা এককভাবে জাতীয় পত্রিকার পক্ষে সম্ভব নয়।
শুধু সাংবাদিক দিয়ে সব তথ্য বা এলাকার সমস্যা তুলে ধরা সম্ভব না হওয়ায় দেশের সংবাদপত্র পাঠক সমাজ তাদের মতামত চিঠিপত্র বা সম্পাদকীয় পাতায় তুলে ধরে থাকেন। তাও যদি ধীরে ধীরে ছোট হয়ে আসে, তাহলে পাঠকেরা তাদের সমস্যা, মতামত, অভিমত কোথায় তুলে ধরবেন।
আশা করি, দেশের মানুষের হাজারো সমস্যা, যা অনেক ক্ষেত্রে সংবাদপত্রের চিঠি কলামে প্রকাশের মাধ্যমে সমাধান হয়ে থাকে বা পাঠকের মতামত বা অভিমত লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য দেশের জাতীয় পত্রপত্রিকায় চিঠিপত্র বিভাগে আরও বেশি জায়গা বরাদ্দ করার জন্য বিনীত অনুরোধ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, ঢাকা।