চুনারুঘাটে লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুনারুঘাটের অবস্থা এমন হয়েছে যে টানা এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে মানুষ অপেক্ষা করতে থাকে, কখন লোডশেডিং শুরু হবে। লোডশেডিং সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করতে সবাই দেশলাই, লাইটার, টর্চলাইট ইত্যাদি সঙ্গে রাখার চেষ্টা করেন।
এবার গরম পড়ার সঙ্গে সঙ্গে চুনারুঘাটে শুরু হয়েছে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়া। ফলে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। গরমে টেকাই যেন দায়। মানুষের সব কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
বিদ্যুৎ না থাকায় শুরু হয়েছে পানির সংকট। চুনারুঘাট উপজেলা সদর তথা চুনারুঘাট পৌরসভায় প্রায়ই দেখা যায়, মানুষ পানি সংগ্রহ করতে বালতি, কলসি, হাঁড়ি-পাতিল নিয়ে ছোটাছুটি করছে। স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নানামুখী সমস্যার কথা তো বলাই বাহুল্য। অথচ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়েক বছর আগে এখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই উপকেন্দ্র স্থাপনের পরও লোডশেডিংয়ের মাত্রা দিন দিন বাড়ছেই। আমরা এর প্রতিকার চাই।
আশরাফুল ইসলাম, চুনারুঘাট।