প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৭ অক্টোবর প্রথম আলোর সম্পাদকীয় পাতায় বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শ্রদ্ধেয় আনিসুল হক ‘ছবি তুলব, নাকি মানুষ বাঁচাব’? শিরোনামে একটি কলাম লেখেন। ধন্যবাদ লেখককে, সত্যিকার অর্থেই দারুণ একটি লেখার জন্য।
লেখক বলেছেন, আপনার সামনে প্রশ্ন আসবে, আপনি ভিডিও ধারণ করবেন, নাকি মানুষকে বাঁচাতে এগিয়ে যাবেন? লেখাটি পড়ে মনে পড়ল, বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ রকম একটি প্রশ্ন আমাকে করেছিলেন। বলেছিলেন, মানবতা দেখাবেন, নাকি পেশাগত দায়িত্ব পালন করবেন? লেখকের মতে, প্রথমত ও শেষ পর্যন্ত মানবতাই সবকিছুর ঊর্ধ্বে। মানুষ মানুষের জন্য। মানুষ বাঁচানো না ছবি তোলা? উত্তর: মানুষ বাঁচানো। আনিসুল হকের লেখার সঙ্গে আমি একমত পোষণ করছি, তাঁকে ধন্যবাদ।
মুনিয়া মুন, শিক্ষক ও ফটোসাংবাদিক, চট্টগ্রাম।