ছাত্র সংসদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সামরিক স্বৈরশাসকদের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতো, কিন্তু ১৯৯০ সালের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলেও তারপর থেকে আর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। বিষয়টি সত্যি অবাক করার মতো। যে গণতন্ত্রের জন্য আমরা এত লড়াই-সংগ্রাম করলাম, সেই গণতন্ত্র আসার পর শিক্ষাপ্রতিষ্ঠানে আর নির্বাচনই হচ্ছে না।
ধারণা করা যায়, ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন নির্বাচনে পরাজিত হবে—এই আশঙ্কায় ১৯৯০ সালের পর কোনো সরকারই ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়নি। এটা সত্যি লজ্জার বিষয়। অথচ আমাদের ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাসের কথা আমরা সবাই কমবেশি জানি। ফলে আমাদের লজ্জিত হওয়া উচিত। গণতন্ত্রের জন্য এত লড়াই-সংগ্রাম করার পর আমরা কেন এই অবস্থায় নিপতিত হলাম, তার কারণও এখন অনুসন্ধান করা উচিত।
১৯৯০ সালে ছাত্রশিবির বাদে সব ছাত্রসংগঠন যেভাবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে একত্র হয়েছিল, ঠিক সেভাবে এখন দেশের সব রাজনৈতিক শক্তির একত্র হওয়া উচিত, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জাকির হোসেন
পাবনা।