প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা মুগদা, কমলাপুর ও মানিকনগর এলাকার জনগণ প্রায়ই ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্বান্ত হই। পুলিশের সামনে প্রায় প্রতিদিন দক্ষিণ কমলাপুর থেকে টিটিপাড়া এলাকায় ছিনতাই হয়ে থাকে। পুলিশ দূরে দাঁড়িয়ে হাসে, গল্প করে, চেয়ে চেয়ে দেখে। তাদের বললে তারা বলে, দেখিনি তো। এ এলাকার প্রায় প্রতিটি লোক ছিনতাইয়ের কবলে পড়ে কেউ মুঠোফোন, কেউ টাকা আর কেউবা স্বর্ণালংকার হারিয়ে সর্বস্বান্ত হয়েছে।
ইতিপূর্বে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। এখানে অহরহ ছিনতাই হচ্ছে, আমরা এলাকাবাসী মনে করি, ব্যাপারটি রহস্যজনক। এটি খতিয়ে দেখা হোক।
মো. আজহার, কমলাপুর, ঢাকা।