ছোট নদী খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্ট মিডিয়ার খবর থেকে জানা গেছে, বাংলাদেশ সরকার দেশের বৃহৎ ২৪টি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের লক্ষ্য ১০১ দশমিক ৪ মিলিয়ন ঘনমিটার মাটি অপসারণ করা। এতে ১ হাজার ৮৭৩ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। এতে ভারী নৌযানগুলো সারা বছর নদীপথে চলাচল করতে পারবে। স্বল্প ব্যয়ে যাত্রী ও মালামাল পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।
এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান প্রয়োজন। বৃহৎ নদীগুলোর খননকাজ শেষে শুষ্ক মৌসুমে এগুলোর সঙ্গে সংযুক্ত ছোট নদীগুলোও খনন করতে হবে। ছোট নদীর তীরবর্তী অঞ্চলে শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সেচ অব্যাহত
রাখার জন্য এর প্রয়োজনীয়তা রয়েছে। ফলে এই নদীগুলোতে মাছও পাওয়া যাবে। এ লক্ষ্যে একটি সম্পূরক পরিকল্পনা নেওয়া যেতে পারে। গ্রামাঞ্চলের অর্থনীতি সচল রাখার জন্য এটি জরুরি।
মো. আশরাফ হোসেন, ঢাকা।