জঙ্গিবাদ রুখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার একদিকে জঙ্গি ও চরমপন্থা দমনে তাদের সাফল্যের কথা প্রচার করছে, অন্যদিকে অনন্ত বিজয়ের মতো লোকদের হত্যা করা হচ্ছে। হত্যা করার পেছনে চরমপন্থীদের কারণ হচ্ছে, একজনের মতামতকে সহজে গ্রহণ না করার মানসিকতা। এই চরমপন্থীরা আসলে কারা? তারা প্রকাশ্যে খুন করলেও সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে না।
সম্প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ আ ম স আরেফিন সিদ্দিকসহ আরও কয়েকজন বুদ্ধিজীবীকে হত্যা করার হুমকিসংবলিত চিঠি প্রেরণের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
একটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই যদি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা হয় এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা যায়, তাহলে অনেকাংশে এই সব অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা সম্ভব।
কিন্তু আমরা বর্তমানে তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি। হুমায়ুন আজাদের ওপর হামলার বিচার এখনো হয়নি। এভাবে আমাদের দেশে একধরনের বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি হচ্ছে। আর এর সুযোগ নিচ্ছে জঙ্গিবাদী ও চরমপন্থী গোষ্ঠী।
সরকারের উচিত, অবিলম্বে এই সকল উগ্র ও চরমপন্থীদের খুঁজে বের করা এবং বিচারের আওতায় নিয়ে আসা।
আরিফ আহমদ
ব্যবসায় প্রশাসন বিভাগ, শাবিপ্রবি।