জনগণের হাতে বাঁশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ জঙ্গিবাদী গুপ্ত হামলা প্রতিরোধে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসন জনগণের হাতে বাঁশ তুলে দিচ্ছে।
এতে প্রকৃতপক্ষে সন্ত্রাস প্রতিরোধ করা সম্ভব হবে, নাকি মানুষের মাঝে আরও হিংসাত্মক মনোভাব সৃষ্টি হবে। কারণ, জঙ্গি ও সন্ত্রাসীরা কাউকে খুন করার জন্য বলে-কয়ে আসে না যে, তখন বাঁশ দিয়ে তাদের এলাকাবাসী প্রতিরোধ করবে। এ জন্য চাই সামাজিক সচেতনতা।
দল–মত–ধর্ম–বর্ণনির্বিশেষে সবাইকে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু করতে হবে। সবার সঙ্গে যদি সামাজিক মেলবন্ধন জোরদার করা যায় ও ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়, তাহলেই পরিবেশ বাসযোগ্য হয়ে উঠবে। তখন আর বাঁশের প্রয়োজন
হবে না।
মিলন সরকার
চাঁদপুর।