জনপ্রশাসনে কী হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো সমাজ বা রাষ্ট্রের মূল চালিকাশক্তি জনপ্রশাসন অর্থাৎ প্রশাসনিক ব্যক্তিদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতাই সমাজ বা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার মূল নিয়ামক। কিন্তু বর্তমানে জনপ্রশাসনে যেসব তুঘলকি কাণ্ডকীর্তি দেখা যাচ্ছে, তাতে দেশ কোন দিকে যাচ্ছে বা ভবিষ্যৎ প্রজন্মের কী হবে, তা ভেবে জনগণ হতাশ। 
আমরা জানি, দেশের বেসামরিক নাগরিকদের চাকরির সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এর কোনো কর্মকর্তা যদি চাকরিতে এক বছর বেশি সময় থাকার জন্য ভুয়া সনদ সংগ্রহ করেন, তাহলে বাকিদের কী অবস্থা হবে। অথবা অন্যান্য কাজে তাঁদের সততা প্রশ্নবিদ্ধ হচ্ছে না? ইদানীং দেখছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চট্টগ্রামের জেলা প্রশাসক সরকার-সমর্থিত ছাত্রসংগঠন ছাত্রলীগের তিন পক্ষের কোন্দল মেটাতে আদাজল খেয়ে নেমেছেন! তাঁদের দায়িত্ব কি কোনো ছাত্রসংগঠনের অভ্যন্তরীণ কোন্দল মেটানো?
তাঁরা কি বর্তমানে কোনো দলীয় পদে আসীন, নাকি জনগণের করের টাকায় বেসামরিক প্রশাসনিক পদে কর্মরত? তাঁদের বর্তমান কর্মকাণ্ড কি প্রমাণ করে তাঁরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবেন? এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।
মো. আবুল বাশার, শিক্ষক, ঝিনাইদহ।