জনশক্তি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে বাংলাদেশের জন্য অসীম সম্ভাবনাময় বাজার। দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও তথ্যপ্রযুক্তিবিদদের বিপুল চাহিদা রয়েছে যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে চাহিদা অনুযায়ী নার্স ও তথ্যপ্রযুক্তিবিদ পাঠাতে পারলে বছরে কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
অন্যদিকে জাপান, জার্মানির মতো তাইওয়ানও বাংলাদেশের জন্য বেশ সম্ভাবনাময় বাজার। বিদেশে বাংলাদেশের পোশাকশ্রমিকদের বিশেষ চাহিদা রয়েছে। সরকার পরিকল্পিতভাবে উদ্যোগী হলে দেশের বিশাল বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব।
ডব্লিউ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।