জনসংখ্যা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কৃষকেরা অতিরিক্ত খাদ্য উৎপাদনের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক দিচ্ছেন। জমিতে জৈব সার প্রয়োগ করা খুবই প্রয়োজন। উন্নয়নশীল দেশসমূহে মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হয়। নোংরা, ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে গিয়ে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংসের জন্য অধিক জনসংখ্যা অনেকাংশে দায়ী! এর ফলে বনভূমি ধ্বংস ও পানিও দূষিত হচ্ছে। তাই বাঁচার স্বার্থেই দেশের জনসংখ্যা বৃদ্ধি রোধ করা একান্তই দরকার।
দেশে পরিবার পরিকল্পনা প্রকল্প একসময় সফলতার মুখ দেখেছিল। কিন্তু গত কয়েক বছরে পরিবার পরিকল্পনা দপ্তরের কার্যক্রম তেমন একটা দেখা যাচ্ছে না। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে গেছে।
বর্তমান পরিস্থিতিতে সরকারের চিন্তা করা উচিত, সব উন্নয়ন অর্থহীন হবে যদি দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না যায়।
মো. হোসেন
ময়মনসিংহ।