বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত সমস্যা হলো মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা। মানবসভ্যতাকে পুরোপুরি একধাপ পিছিয়ে দিয়েছে মিয়ানমারের এই জাতিগত বৈষম্য। আবার মানবাধিকার লঙ্ঘনের দুঃখজনক উদাহরণও এটি। কোন বিবেচনায় তাঁরা রোহিঙ্গাদের এভাবে হত্যা করল, তা আমাদের হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার বোধগম্য নয়।
জাতিসংঘ, মানবাধিকার আইনের অনুচ্ছেদ (দুই) এ উল্লেখ আছে ‘যেকোনো পার্থক্য যথা Ñজাতি, গোত্র, বর্ণ, নারী, পুরুষ, ভাষা, ধর্ম, রাজনৈতিক বা অন্য মতবাদ, জাতীয় বা সামাজিক উৎপত্তি§ বা মর্যাদা নির্বিশেষে প্রত্যেকেই ঘোষণাপত্রে উল্লিখিত সব অধিকার ও স্বাধিকার ভোগ করবেন।’ এ ছাড়া (তৃতীয়) অনুচ্ছেদে আছে, ‘অধিকন্তু কোনো ব্যক্তি বা দেশ বা অঞ্চলের অধিবাসী তা স্বাধীন বা অন্য যেকোনো প্রকার সীমিত সার্বভৌমত্বের মধ্যে থাকুক না কেন তার রাজনৈতিক সীমানাগত ও আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে কোনো পার্থক্য করা চলবে না। আবার অনুচ্ছেদ (চার)–এ আছে, ‘প্রত্যেকেরই জীবনধারণের স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তার অধিকার রয়েছে।’
সুতরাং এখন বাংলাদেশসহ প্রতিটি দেশেরই উচিত মিয়ানমারের সঙ্গে সকল প্রকার সম্পর্ক স্থগিত রাখা এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
মো. মকলেছুর রহমান
নিউমার্কেট, ঢাকা।