জাতিসংঘের তরুণ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তরুণ-তরুণী আজ দেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সারা বিশ্ব থেকে ১৭ জন তরুণ নেতা অংশগ্রহণ করার দুর্লভ সুযোগ লাভ করেন। এই সব তরুণ নেতা নিজ নিজ দেশে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে নিরলসভাবে অবদান রাখছেন এবং কাজ করে যাচ্ছেন।

ভাগ্যবান এই ১৭ জন তরুণ নেতার মধ্যে আমাদের দেশের ময়মনসিংহ জেলার সওগাত নাজবিন খানও এই অসাধারণ সুযোগ লাভ করেন। তাঁর প্রতিষ্ঠিত এইচ এ ডিজিটাল স্কুল ও কলেজে প্লে গ্রুপ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ৬০৫ জন শিক্ষার্থী পড়ছে। দরিদ্র মানুষের শিক্ষার ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনি ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০১৬’ জিতেছেন। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মধ্যে মাত্র চারজন এই অসাধারণ সম্মান অর্জন করেছিলেন। তরুণেরা সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদান রেখে যাবেন এবং দেশের জন্য সুনাম বয়ে এনে স্বদেশের ভাবমূর্তি প্রসার করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

মো. আরিফুর রহমান, ঢাকা।