প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হা-ডু-ডু খেলা আজ হারিয়ে যেতে বসেছে। জাতীয় খেলা নামে পরিচিত এই হা-ডু-ডু একসময় তুমুল জনপ্রিয় ছিল। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের কাছে। বর্তমান প্রজন্ম ক্রিকেট ও ফুটবল খেলায় উৎসাহ পেলেও হা-ডু-ডু খেলায় উৎসাহ পায় না বললেই চলে। আর শহরের শিশু-কিশোরেরা তো এই খেলা সরাসরি দেখেইনি, তারা শুধু বইয়েই হা–ডু–ডুর কথা পড়েছে।
ক্রিকেটের জোয়ারে দেশের অন্যান্য খেলা হারিয়ে যেতে বসেছে। অবশ্যই আমি ক্রিকেটের বিপক্ষে নই। এই খেলার আরও উন্নতি হোক, সেটাই আমার প্রত্যাশা। কিন্তু তাই বলে অন্য খেলা তো হারিয়ে যেতে পারে না।
হা-ডু-ডু খেলার জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ প্রয়োজন। তা না হলে আগামী কয়েক বছর পর আমরা আর দাবি করতে পারব না, হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা। আমরা কি সেই লজ্জায় পড়তে চাই?
মো. আজিনুর রহমান, নীলফামারী।