প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে পত্রিকায় দেখলাম ‘জাতীয় পরিচয়পত্র’ সংশোধনীর কাজ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এ খবর পড়ে আমি আশ্চর্য না হয়ে পারিনি।
এখন যদি জাতীয় পরিচয়পত্রে কারও নামের বানানের ভুল সংশোধনের প্রয়োজন হয় তাহলে সে কোথায় যাবে? জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজটি এত দিন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ করে আসছিল। এটি নির্বাচন কমিশনের অধীন। অনুবিভাগ থেকে জানানো হয়েছে, পরিচয়পত্র সংশোধনের কাজ এখন উপজেলা পর্যায়ে সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের ওপর থেকে অতিরিক্ত কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই আমার পরামর্শ, জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজটি নির্বাচন কমিশনের হাতে না রেখে নতুন একটি বিভাগ খুলে সেই বিভাগের হাতে ন্যস্ত করা হোক।
এসব কাজ যত সহজ করা যায় ততই ভালো। যাতে জনগণ সহজে জাতীয় পরিচয়পত্র পেতে ও এর সংশোধন করতে পারেন।
মোহাম্মদ জোবায়ের
উত্তরা, ঢাকা।