জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলেও এর অবস্থা অত্যন্ত ভয়াবহ। চার বছরের অনার্স কোর্স শেষ হতে সময় লাগে ছয় থেকে সাত বছর। আর ফলাফল প্রকাশ হতে সময় লাগে সাত থেকে আট মাস। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চার বছরের অনার্স কোর্স যথাসময়ে শেষ করে। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাঁচ বছরে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে চাকরি করছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়-পড়ুয়ারা অনার্স কোর্সেই পড়ে রয়েছি। ফলে অনার্স-মাস্টার্স শেষ করে পর্যাপ্ত সময়ের অভাবে চাকরির প্রস্তুতি নিতে পারছি না। এ কারণে আমরা পড়ালেখাসহ চাকরিতে অনেক পিছিয়ে পড়ছি। অথচ অনেক বড় একটা সিলেবাস সম্পন্ন করে বিসিএসে প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী ক্যাডার হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পেয়েছেন।
দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রায় আট মাস হলো ২০১১ সালে অনুষ্ঠিত অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আর প্রায় তিন মাস হলো ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু এখনো মাস্টার্সে ভর্তির কোনো নোটিশ দেওয়া হয়নি। অথচ গত বছর পরীক্ষার পরপরই ফলাফল প্রকাশের আগেই ভর্তির কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করা হয়েছিল।
তাহলে আমরা কী অপরাধ করলাম! কেন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের মাস্টার্সে ভর্তির নোটিশ কেন দেওয়া হলো না। হয়তো শেষ পর্যন্ত শরীরে আগুন জ্বালিয়ে রাজপথে এর প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

এহসান আহমেদ
প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ।