প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বষের্র ২০১২ সালের পরীক্ষায় (অনুষ্ঠিত ২০১৪) সব বিভাগের ছাত্রছাত্রী ইংরেজি আবশ্যিক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ফলাফলে দেখা যায়, সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধিকাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হন।
ফল প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৮০০ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। কিন্তু সেই আবেদনের ফলাফল প্রকাশ না করেই মানোন্নয়ন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।
এটা কোন নিয়ম? আমরা এর প্রতিকার চাই। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সালেকুজ্জামান
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।