জাতীয়করণে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলায় কলেজ জাতীয়করণের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য রয়েছে। এ জেলার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সরকারি কলেজ আছে, কিন্তু উত্তরাঞ্চলে একটিও নেই। সংবাদমাধ্যমের খবর, বেশ কিছু বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলের দুটি কলেজ আলাওল কলেজ ও চুনতি মহিলা কলেজের নাম এসেছে। দক্ষিণাঞ্চলে ইতিমধ্যে চারটি সরকারি কলেজ আছে: আশুতোষ সরকারি কলেজ, পটিয়া সরকারি কলেজ, গাছবারিয়া কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ। নতুন করে আরও দুটি যোগ হলে চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলে সরকারি কলেজের সংখ্যা হবে ছয়। অথচ এ জেলার উত্তরাঞ্জলের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই—কোথাও কোনো সরকারি কলেজ নেই। এসব এলাকায় অনেক স্বনামধন্য কলেজ আছে।
আমাদের প্রশ্ন হচ্ছে, অবকাঠামোগত এসব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কেন এসব কলেজ সরকারি করা হচ্ছে না, যেখানে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নিম্নমানের কলেজগুলোকে জাতীয়করণ করা হচ্ছে? এই বৈষম্য দূর করার আহ্বান জানাচ্ছি।
সুমন মাহমুদ, হাটহাজারী, চট্টগ্রাম।