জাল টাকার ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ কথাটি টাকার নোটে লেখা থাকে। টাকা মানুষের চাহিদা পূরণের প্রধান বাহন। এই টাকা আয় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। টাকা ছাড়া মানুষের জীবনযাপন কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু মানুষের চলাচলের জন্য প্রয়োজনীয় এই টাকা এখন নকল হয়ে মানুষের পকেটে পকেটে ঘুরছে। একটি কুচক্রী মহল জাল টাকা বানিয়ে বাজারে ছেড়ে দিয়ে মানুষের পকেটকেও জাল বানিয়ে দিচ্ছে।
অন্য কথায়, বাজার এখন জাল টাকায় ভরপুর। জাল টাকা বানানোর হোতারা সাধারণ মানুষকে প্রতারিত করে কোটিপতি বনে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ হতাশায় নিমজ্জিত হবে। জাল টাকা তৈরিকারকদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ, এতে সমাজে মূল্যস্ফীতি সৃষ্টি হয়।
মো. আজিনুর রহমান
নীলফামারী।