জিহাদের মৃত্যু ও জবাবদিহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিহাদকে জীবিত উদ্ধার করা গেল না
জিহাদকে জীবিত উদ্ধার করা গেল না

হাসপাতাল থেকে শিশু জিহাদ আর শাহজাহানপুরে ফিরে আসেনি। কলোনির যে গলির আবহাওয়ায় সে ছোট ছোট পায়ে ছুটে বেড়িয়েছে, সে গলির আলো-বাতাস কিংবা তার খেলার সহচরেরা কেউ তাকে শেষবারের মতো দেখতে পারেনি। জিহাদের লাশ না আসায় অনেকে হতাশ হয়েছে, মন খারাপ করেছে। তারা জিহাদের জীবিত ফিরে আসার অপেক্ষায় ছিল। কিন্তু জীবিত তো নয়-ই, মৃত জিহাদও শাহজাহানপুরে আসেনি। তবে সে হাসপাতাল থেকে ফিরেছিল স্বজনদের কাছে; ফিরেছিল চিরতরে চলে যাওয়ার জন্য।
মৃত্যু অমোঘ, কিন্তু যে জীবন শুরু না হতেই ঝরে যায়, সেটা মেনে নেওয়া কঠিন। আর আমাদের অদক্ষতা কিংবা অবহেলায় মৃত্যু হলে তা বড়ই বেদনা ও হতাশার বিষয়। মানুষের সীমাবদ্ধতা থাকতেই পারে। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা যখন দায়িত্বহীনতার পরিচয় দেন, অবিবেচকের মতো কথা বলেন, পেশাগত দক্ষতা দেখানোর বদলে যদি তাঁরা অপেশাদারি মনোভাব প্রকাশ করেন, তখন মানুষের আস্থা নষ্ট হয়। তাঁদের বক্তব্যে ও কাজে অপেশাদারির প্রতিফলন ঘটিয়েছেন।
প্রথমত এভাবে একটি পাইপ অরক্ষিত ফেলে রাখা ও বিপর্যয়ের মুখে এরূপ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য—এ দুটো বিষয়েরও আইনি ব্যাখ্যা চাওয়া উচিত। আর পুলিশ জিহাদের বাবাকে ধরে নিয়ে থানায় রেখে অমানবিক কাজ করেছে। তাদের জবাবদিহিও চাওয়া উচিত।
সায়র আলমগীর আহমেদ, ঢাকা।