প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার টেংরাটিলা গ্রামে রয়েছে দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ গ্যাসের ভান্ডার। এখানে ২০০৫ সালে দুবার বিস্ফোরণ ঘটেছিল। এতে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়েছিল। সবুজ-শ্যামল গাছপালায় ভরা ছিল এই গ্রাম, আর আজ সেটি মরুভূমি হতে বসেছে। গ্যাসক্ষেত্রের পাশেই মাধ্যমিক বিদ্যালয়ের দোতলা ভবনে ভাঙন ধরেছে। এ কারণে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।
জীবন বাঁচাতে অনেকেই বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আজ এত বছর পরেও কর্তৃপক্ষ এ ব্যাপারে আশানুরূপ ব্যবস্থা গ্রহণ করছে না। এখানকার মানুষ একটু স্বস্তিতে বাঁচতে চায়, শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চায়। তাই কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, সেটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা।
তাসলিমা আক্তার, সিলেট।