জীবনযুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের বিশাল একটা সময় আমাদের চলে যায় পড়াশোনার জন্য। মোটামুটি ১৩–১৪ বছর চলে যায় উচ্চমাধ্যমিক পাস করতে। আর উচ্চমাধ্যমিক পাস মানেই বিশাল এক অপরাধ, এক বিশাল সমুদ্রের মাঝে ভেলাবিহীন অবস্থায় পড়া। ভর্তিযুদ্ধ নামক বিভীষিকার মুখে পড়তে হয় আমাদের। এই বিভীষিকা পার হওয়ার যোগ্যতা থাকলেও যে কজন পরীক্ষার্থী জিপিএ–৫ পান, তাঁদের সবার বিশ্ববিদ্যালয়, মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ থাকে না। এই পর্যায়ে এসে ছেলেবেলার স্বপ্ন হারিয়ে যায়। তখন মনে হয় যা পাই তাতেই চলবে। দেশের অধিকাংশ ছাত্রই নিজের ইচ্ছানুযায়ী পড়াশোনা করতে পারে না।

আর মাত্র এক ঘণ্টা বা দুই ঘণ্টার এমসিকিউ পরীক্ষা দিয়ে কী মেধা যাচাই হয়, তা নিয়ে সন্দেহ জাগে! যদিও প্রশ্ন ফাঁস নামক এক অন্য বিভীষিকার নাম তো রয়েই গেছে। এই সবকিছুর সঙ্গে যুদ্ধ করে অবতীর্ণ হতে হয় স্নাতক পর্যায়ে, যদিও এখানেই বহু মেধাবী হারিয়ে যায় কালের অতল গহ্বরে। এরপর শুরু হয় চাকরির লড়াই। এই পর্যায়ে এসে অনেককে আবার ইচ্ছার বিসর্জন দিতে হয়। এই বিসর্জন দিতে দিতে একসময় আমাদের আর সবই থাকে, থাকে না শুধু হৃদয়। এই পরিস্থিতিতে হয়তো মানুষ দুর্নীতি করতে প্ররোচিত হয়!

মো. মাহবুবুর রহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।