প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা সাহিত্যের অসাধারণ প্রতিভাধর কবি জীবনানন্দ দাশ। তিনি তঁার কাব্য সাধনার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে অত্যন্ত উঁচু স্থানে অধিষ্ঠিত করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, বরিশালে তাঁর বাড়ির সামনে সিটি করপোরেশন একটি ডাস্টবিন বসিয়েছে।
দেশ-বিদেশের বহু পর্যটক এবং সাহিত্যিক এই বাড়িটি দেখতে আসেন। কবির বাড়ির সামনের এই ডাস্টবিনটি কবির জন্য মর্যাদাহানিকর। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ডাস্টবিনটি অপসারণের যথাযথ পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোস্তাফিজুর রহমান
শিক্ষক, বরিশাল বিশ্ববিদ্যালয়।