প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের আওরঙ্গজেব রোড চৌরাস্তায় (গণভবনসংলগ্ন) বর্তমানে কোনো জেব্রা ক্রসিং নেই। প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ এ মোড় অতিক্রম করে মোহাম্মদপুর এলাকা থেকে প্রাতঃ ও বৈকালিক ভ্রমণে চন্দ্রিমা উদ্যানে যান। এর মধ্যে অনেক বয়োবৃদ্ধ মানুষও আছেন।
এদিকে এ মোড়ের পাশেই একটি রেসিডেনসিয়াল কলেজ ও শিশুদের স্কুল রয়েছে, যার অনেক শিক্ষার্থীই ব্যস্ততম গাবতলী-মিরপুর সড়ক অতিক্রম করে শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। সবাই ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে থাকে। ফলে যেকোনো সময়ই ঘটতে পারে দুর্ঘটনা।
চন্দ্রিমা উদ্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী লোকজনের চলাচলের নিরাপত্তার স্বার্থে উক্ত গণভবন-সংলগ্ন চৌরাস্তায় জেব্রা ক্রসিং দেওয়ার ব্যবস্থা গ্রহণের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রতন কান্তি বসাক
মোহাম্মদপুর, ঢাকা।