এই বছরটি ছিল ইলিশের ভরা মৌসুম। এই ব্যাপারটি আমাদের জন্য বড় ধরনের সার্থকতা। সরকারের সচেতনতায় নির্দিষ্ট সময় ইলিশ ধরা বন্ধ রাখা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে এবার ইলিশের প্রাচুর্য ছিল। আগামী দিনেও আমরা এমন ইলিশ চাই।
এখন ইলিশ ধরা বন্ধ। যারা ইলিশ ধরে জীবনধারণ করেন, তঁাদের এখন কষ্ট হচ্ছে। এ সময় তাঁদের জন্য আলাদাভাবে জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে। যঁারা ইলিশ ধরা জেলে, তাঁরা সাধারণত চরাঞ্চলের অথবা উপকূলের কাছাকাছি বসতি করে থাকেন। এঁদের জন্য যদি সামান্য পরিমাণে কৃষিজমির ব্যবস্থা করা যায় এবং মৌসুমি ফলনের জন্য ব্যাংক থেকে বিনা শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়, তবে অনায়াসেই তাঁরা তাঁদের জীবিকা নির্বাহ করতে পারবেন। এই সময় যদি তাঁদের পুনর্বাসন করা না যায়, তবে এই জেলেরাই চোরাই পথে ইলিশ ধরতে যাবেন অথবা তা না করলে মহাজনের কাছ থেকে বেশি সুদে ঋণ নিতে বাধ্য হবেন।
ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আমরা ভবিষ্যতেও এমন ইলিশ বিপ্লব দেখতে চাই। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ইলিশ রপ্তানি করা গেলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।
সাঈদ চৌধুরী
গাজীপুর।