জ্ঞানভিত্তিক অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশের মধ্যে সার্বিকভাবে বাংলাদেশের অবস্থান ২৭তম, শিক্ষায় ২৫তম, উদ্ভাবনে ২৭তম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ২৬তম। সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান তলানির দিকে।

অর্থনৈতিক পরিস্থিতি, শিক্ষা, উদ্ভাবনী শক্তি এবং তথ্যপ্রযুক্তি; মূলত এই বিষয়গুলো একটি দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যায়। এগুলোর ওপর ভর করেই বিশ্ব মানচিত্রে একটি দেশ নিজের স্থানকে সুদৃঢ় করে। সুতরাং ২৮টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান কখনোই কাম্য নয়। যেখানে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই রয়েছে সবার নিচে, যা উদ্বেগজনক।
তথ্যপ্রযুক্তিতে বিশ্বের অন্যান্য দেশ অনেক দূর এগিয়ে গেলেও এ দেশে এখনো তথ্যপ্রযুক্তির বিস্তার (স্কুল পর্যায়ে) বিভাগীয় শহর আর মফস্বল শহরের হাতে গোনা কিছু বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ।
তাই সামনে এগিয়ে যেতে এখন প্রয়োজন গ্রামগুলোর অর্থনীতি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ইত্যাদির উন্নতিসাধনে মনোযোগ দেওয়া। যেহেতু এ দেশের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করে।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।