টাইমস্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানকে পে-স্কেলের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আনন্দের সংবাদ। আমরা যারা এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১০ নম্বর গ্রেডে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি, তারা পুরো চাকরিজীবনে একবারই (আট বছর পর) পদোন্নতি বা টাইম স্কেল পাই। টাইম স্কেল পেয়ে আমরা ৯ নম্বর গ্রেডে উন্নীত হতাম। আমাদের চাকরিজীবনে ইনক্রিমেন্ট নেই, যা আছে তা নির্ধারিত ১১৫ টাকা। আমরা চাকরি শুরু করি একটি স্বপ্ন নিয়ে যে আট বছর পর একটি পদোন্নতি পেয়ে টাইম স্কেল পাব। বর্তমানে অনেকেই সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করছেন। দেশের শিক্ষাব্যবস্থায় এঁদের অবদান কম নয়।

কিন্তু এবারের অষ্টম পে-স্কেলে টাইম স্কেল প্রথা বাতিল করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব, আমরা যদি চাকরিজীবনে একবারও টাইম স্কেল না পাই, তাহলে সেটা হবে খুবই অমানবিক। টাইম স্কেল না পেলে সারা জীবন জুনিয়র শিক্ষক হিসেবে চাকরি করতে হবে। এতে আমরা শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হব না, এক বিরাট বৈষম্যের শিকার হব, পদমর্যাদা থেকে বঞ্চিত হব।

আশা করি, সরকার বিষয়টি বিবেচনা করবে।

মো. আশরাফুল ইসলাম, বগুড়া।