প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ অক্টোবর প্রথম আলোরপ্রতিবেদনে একটি বিষয় নজর পড়ল যে, ফরম পূরণ করার পরও যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ফরমের টাকা ফেরত দেবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত ছিল, প্রতিটি স্কুলে সর্বোচ্চ ৭ হাজার পর্যন্ত আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে ৭ হাজারতম আবেদনকারী যদি একাধিক হন, তবে তাঁরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। কিন্তু আবেদন জমা পড়েছে অনেক বেশি। তাই যঁারা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি, তাঁদের টাকা ফেরত দেবে বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ ফায়েক উজ্জামানকে শুভেচ্ছা এবং তাঁদের এ নৈতিকতাকে সাধুবাদ জানাই। আশা করব, সব বিশ্ববিদ্যালয় একই রকম নৈতিকতা দেখাবে।
মো. রিজওয়ান সরকার, রংপুর।