টার্গেট কিলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার হত্যাকাণ্ড ঘটছে এবং হত্যাকারীরা পার পেয়ে যাচ্ছে। হত্যাকারীরা পার পেয়ে যাওয়ার কারণ কী? হত্যাকারীদের বিচক্ষণতা নাকি পুলিশের দুর্বলতা? এ দুইয়ের কোনটিকে প্রাধান্য দেব, তা-ই ভেবে পাই না। যদি হত্যাকারীদের বিচক্ষণতা প্রাধান্য দিই,
তাহলে একটি কথা নিমেষেই বলা যায়: পুলিশের কীই–বা দরকার রইল? রাষ্ট্রের উচিত হবে, হত্যাকারীদের মতো বিচক্ষণ লোকদের পুলিশে নিয়োগ দেওয়া।
যদি পুলিশ ভাইয়েরা বিচক্ষণ হয়ে থাকেন, তাহলে অপরাধীদের পার পাওয়ারও আমি কারণ খুঁজে পাই না। এরা (পুলিশ) বিচক্ষণ হলে অপরাধী ধরতে না পারার কারণ ব্যাখ্যা করতে তদন্ত কমিটি দরকার। তারা আবার বিনা বিচারে অনেক মানুষকেই আটক করে রাখে। অপরাধী ধরার পর ছেড়ে দেওয়ার কারণ কী? এসব প্রশ্নের উত্তর যুগ যুগ পরও পাওয়া যাবে না।
তদন্ত কমিটি ও মানববন্ধন—এ দুটি জিনিস বর্তমানের হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। এ দুটি বিষয় থেকে আমি নিয়মিত মজা নিই! সেই কবে থেকে তদন্ত শুরু হয়েছে, এখনো চলছে! তদন্ত কমিটির কালক্ষেপণ ও নকল রিপোর্টের কারণে যত সব দুর্দশা। তদন্ত কমিটির গতিবিধি খেয়াল করেই হত্যাকাণ্ড এগিয়ে চলছে। এসব থেকে বেরিয়ে আসতে হবে।
কিছু তো হচ্ছেই না, উপরন্তু এখন পুলিশের এসপির স্ত্রী খুন হলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যদি নিরাপত্তাহীনতায় থাকে, তাহলে জনগণের কী হবে? আমরা কি এ রকম চরম নিরাপত্তাহীনতার মধ্যেই বেঁচে থাকব, নাকি চাপাতির কোপে মরব?
মুহাম্মদ রুহুল আমিন
কক্সবাজার।

চিঠিপত্র

বারবারহত্যাকাণ্ড ঘটছে এবং হত্যাকারীরা পার পেয়ে যাচ্ছে।হত্যাকারীরা পার পেয়ে যাওয়ার কারণকী? হত্যাকারীদের বিচক্ষণতা নাকি পুলিশের দুর্বলতা? এ দুইয়ের কোনটিকে প্রাধান্য দেব, তা-ই ভেবে পাই না।যদি হত্যাকারীদের বিচক্ষণতা প্রাধান্য দিই,
তাহলে একটি কথা নিমেষেই বলা যায়: পুলিশের কীই–বা দরকার রইল? রাষ্ট্রের উচিত হবে, হত্যাকারীদের মতো বিচক্ষণ লোকদের পুলিশে নিয়োগ দেওয়া।

যদি পুলিশ ভাইয়েরা বিচক্ষণ হয়ে থাকেন, তাহলে অপরাধীদের পার পাওয়ারও আমি কারণ খুঁজে পাই না।এরা (পুলিশ) বিচক্ষণ হলে অপরাধী ধরতে না পারার কারণ ব্যাখ্যা করতে তদন্ত কমিটি দরকার।তারা আবার বিনা বিচারে অনেক মানুষকেই আটক করে রাখে।অপরাধী ধরার পর ছেড়ে দেওয়ার কারণ কী? এসব প্রশ্নের উত্তর যুগ যুগ পরও পাওয়া যাবে না।

তদন্ত কমিটি ও মানববন্ধন—এ দুটি জিনিস বর্তমানের হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে।এ দুটি বিষয় থেকে আমি নিয়মিত মজা নিই! সেই কবে থেকে তদন্ত শুরু হয়েছে, এখনো চলছে! তদন্ত কমিটির কালক্ষেপণ ও নকল রিপোর্টের কারণে যত সব দুর্দশা।তদন্ত কমিটির গতিবিধি খেয়াল করেই হত্যাকাণ্ড এগিয়ে চলছে।এসব থেকে বেরিয়ে আসতে হবে।

কিছু তো হচ্ছেই না, উপরন্তু এখন পুলিশের এসপির স্ত্রী খুন হলেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যদি নিরাপত্তাহীনতায় থাকে, তাহলে জনগণের কী হবে? আমরা কি এ রকম চরম নিরাপত্তাহীনতার মধ্যেই বেঁচে থাকব, নাকি চাপাতির কোপে মরব?

মুহাম্মদ রুহুল আমিন

কক্সবাজার।