টিকিট কালোবাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলস্টেশনে অবৈধ টিকিটের ব্যবসা নতুন কিছু নয়। দেশের প্রায় সব রেলস্টেশনই কমবেশি অবৈধ টিকিট বিক্রি হয়ে থাকে। তার মাঝে একটি হলো শমশেরনগর স্টেশন। এ স্টেশন থেকে আমরা প্রায়ই বিভিন্ন স্থানে যাতায়াত করি। এ স্টেশনে আগে অবৈধ টিকিট ব্যবসা অনেক কম ছিল। কিন্তু বর্তমানে আবারও একদল ব্ল্যাকার অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় দ্বিগুণেরও বেশি টাকায় অবৈধভাবে টিকিট বিক্রি করছে।
সাধারণ মানুষ টিকিট কাউন্টারে গেলে বলা হয়, অগ্রিম টিকিট বিক্রি শেষ। কিন্তু সেখান থেকে কিছু দূরে গেলে অন্য একজন বলে যদি ২৫০ টাকার টিকিট ৫০০ টাকায় নেন, তাহলে দিতে পারি। এটা শুধু শমশেরনগর রেলওয়ে স্টেশনের সমস্যা নয়, অনেক জায়গাতেই এমনটা হয়। শুধু শমশেরনগর নয়, সারা দেশের প্রতিটি রেলওয়ে স্টেশনে যাত্রীদের প্রতিদিন এ সমস্যায় পড়তে হচ্ছে। তাই অবৈধ টিকিট বিক্রি বন্ধ করতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মিজানুর রহমান, মৌলভীবাজার।