টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বস্ত্রশিল্পে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি খুবই নাজুক অবস্থায় রয়েছে। অনেক সমস্যার মধ্যে শ্রেণিকক্ষের সংকট প্রকট আকার ধারণ করেছে।
কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ করা হলেও ক্লাসরুমের সংখ্যা বাড়েনি একটিও। ফলে বর্তমানে ক্লাসরুমের পরিবর্তে মিলনায়তন, কনফারেন্স রুমগুলো ক্লাসরুম হিসেবে ব্যবহার করতে হচ্ছে। নির্দিষ্ট বিভাগের জন্য নির্দিষ্ট ক্লাসরুম নেই। যখন যে ক্লাস ফাঁকা হচ্ছে, সেখানেই ম্যানেজ করে ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। দুই বছর ধরে ক্যাম্পাসে ২০ তলা নতুন ভবন তৈরি হওয়ার কথা থাকলেও সেটা কবে হবে, এ ব্যাপারে কেউ কিছু জানে না।
একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রধান দিক হলো তার গবেষণা খাত। গত দুই বছরের হিসাবটা খতিয়ে দেখা গেছে, দুই বছরে গবেষণা খাতে একটা টাকাও খরচ করা হয়নি! এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়।
মো. মিকসেতু
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।