টোল কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে প্রায়ই চলাচল করতে হয়। বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি, পেলি টোল বাবদ চালকেরা দিচ্ছে ১৮০০/১৯০০ টাকা। কিন্তু স্লিপ দেওয়া হচ্ছে ১০৬০ টাকার। তঁাদের জিজ্ঞেস করলে বলে, স্যার বাকি টাকা উৎকোচ দিতে হয়, তা না হলে সিরিয়াল সবার পরে। আমি মুরগির বাচ্চা পরিবহনের সঙ্গে জড়িত। সেই জন্য উৎকোচ দিয়ে আগে সিরিয়াল নিতে হয়। ব্যাপারটা আমার মনঃপূত নয়, তবু বাধ্য হয়ে দিতে হয়।

এখন প্রশ্ন হচ্ছে, এই ঘাটের টোল মূলত কত? আর আমাদের যদি প্রতি পদে পদে এ রকম ঘুষ দিতে হয়, তাহলে দেশের কিছু থাকবে না।

আমাদের নৈতিকতা ধ্বংস হয়ে যাবে। এই বোধোদয় কি আমাদের কোনো দিন হবে না?  

মো. হাসানুর রহমান

গাজীপুর।