ট্রাফিক আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরীর কোনো কোনো ওয়ানওয়ে সড়কে প্রতিদিনই দেখা যায়, রং সাইড (উল্টো) দিয়ে রিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল চালানো হয়। এ রকম দৃশ্য মিরপুর-১১ ও মিরপুর সাড়ে ১১–এর প্রধান সড়কে প্রায়ই দেখা যায়। উল্টোপথে যানবাহন চলাচলের কারণে প্রতিদিন দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে বয়স্ক মানুষ ও অল্পবয়সী ছেলেমেয়েরা। অথচ ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলোতে রয়েছে ট্রাফিক পুলিশ, এ ছাড়া পুলিশ তো সর্বদাই টহল দিচ্ছে।

এটাও তাদের দায়িত্ব, যে চালকেরা ভুলপথে যানবাহন চালাচ্ছেন, তঁাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।  তবে শুধু আইন দিয়েই এর সমাধান করা যাবে, তা মনে হয় সম্ভব নয়। কারণ, মানুষের মনোভাবের পরিবর্তন না হলে আইন প্রয়োগ করে এর সমাধান পাওয়া যাবে না। এটা বাস্তবসম্মত নয়। তবে পুলিশকে আইনের প্রয়োগ করতে হবে, এর বিকল্প নেই।

লিয়াকত হোসেন খোকন

ঢাকা।